

“শিশুদের দাঁত বেরনো – লক্ষণ ও প্রতিকার
শিশুর প্রথম দাঁত বের হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা সাধারণত ৬-৮ মাস বয়সের মধ্যে শুরু হয়। এ সময় অনেক শিশুই বিরক্তি, কান্না বা হালকা জ্বরের মতো সমস্যায় ভোগে। তাই দাঁত ওঠার লক্ষণগুলো সঠিকভাবে জানা এবং প্রতিকার ব্যবস্থা নেওয়া জরুরি।
অতিরিক্ত লালা ঝরা (Drooling): দাঁত ওঠার সময় লালা বেশি ঝরে।
বিরক্তি বা কান্না: দাঁত ওঠার কারণে মাড়িতে অস্বস্তি হয়।
মাড়ি ফুলে যাওয়া বা লাল হওয়া।
কিছু চিবিয়ে খেতে ইচ্ছা করা।
ঘুমে অস্বস্তি: দাঁতের ব্যথার কারণে শিশুর ঘুমের সমস্যা হতে পারে।
হালকা জ্বর বা ডায়রিয়া (কখনও কখনও)।

দাঁত ওঠার লক্ষণ
ঠান্ডা টিথিং রিং ব্যবহার: দাঁতের ব্যথা কমাতে ঠান্ডা টিথিং রিং দিতে পারেন।
পরিষ্কার কাপড় বা ঠান্ডা চামচ: মাড়ি হালকা ঘষে দেওয়া উপকারী।
গাজর বা শসার টুকরা: বয়স অনুযায়ী সেদ্ধ বা ঠান্ডা সবজি দিতে পারেন (সবসময় নজর রাখবেন)।
লালা পরিষ্কার রাখা: মুখ ও মাড়ি পরিষ্কার রাখতে হবে।
ডাক্তারি পরামর্শ: যদি জ্বর বেশি হয় বা ডায়রিয়া দেখা দেয়, চিকিৎসকের পরামর্শ নিন।

দাঁত ওঠার প্রতিকার
মাড়িতে চিনি বা মধু লাগানো উচিত নয়।
শক্ত বা ধারালো কিছু চিবিয়ে খেতে দেওয়া বিপজ্জনক।
অতিরিক্ত পেইনকিলার ব্যবহার না করে ডাক্তারি পরামর্শ নিন।

শিশুর দাঁতের যত্ন
দাঁত ওঠার পর থেকেই শিশুর দাঁত পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। নরম ব্রাশ ও পানির সাহায্যে দাঁত মুছে দিতে পারেন।